Home » »

সানি লিওনের এক নাচে চার কোটি রুপি!



একটি সিনেমায় অভিনয়ের সুবাদে পারিশ্রমিক হিসেবে পান ৬ থেকে ১০ কোটি রুপি। আর এবার কিনা মাত্র কয়েক মিনিটের একটি গানের সঙ্গে একবার নেচে চার কোটি রুপির প্রস্তাব পেয়েছেন বলিউডের বহুল আলোচিত অভিনেত্রী সানি লিওন! মুক্তি-প্রতীক্ষিত ‘রইস’ সিনেমার ‘লায়লা ও লায়লা’ গানটির সঙ্গে নিউ ইয়ার পার্টির মঞ্চে একবার নাচার জন্য একটি হোটেল কর্তৃপক্ষ চার কোটি রুপি সেধেছেন এই অভিনেত্রীকে।
টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, শাহরুখ খান অভিনীত ‘রইস’ সিনেমায় ‘লায়লা ও লায়লা’ গানটির রিমেকে সানি লিওনকে দেখা যাবে। সিনেমাটি মুক্তি পেতে আরেকটু দেরি হলেও বড়দিন ও নিউ ইয়ার পার্টির কথা ভেবে এ মাসেই গানটি মুক্তি দেওয়ার কথা ভাবছেন সিনেমা নির্মাতারা। আর এই গানের সঙ্গে খোদ সানি লিওনকেই মঞ্চে সরাসরি নাচার প্রস্তাব দিয়েছে একটি হোটেল কর্তৃপক্ষ। এর পারিশ্রমিক হিসেবে সানি লিওনকে চার কোটি রুপি দেওয়ারও প্রস্তাব করেছে তারা। এখন এই বলিউড তারকার সম্মতির অপেক্ষায় ওই হোটেল কর্তৃপক্ষ।

0 comments:

Post a Comment

Popular Posts

Powered by Blogger.

Category

Most Viewed

Video Of the Day

Facebook

 
Copyright © 2014 Daily fresh news
Blogger Templates