দক্ষিণ কোরিয়ার ‘রাসপুতিন’ হিসেবে পরিচিত চোই সুন-সিল। যে দুর্নীতির অভিযোগে দেশটির প্রেসিডেন্ট পার্ক গিউন হাই অভিশংসনের মুখে পড়েছেন, তার মূলে রয়েছে এই সুন-সিল। তবে খবর সেটা নয়। নতুন খবর হলো, চোই সুন-সিলের মেয়ে চাং ইয়ো-রা’কে (২০) গ্রেপ্তার করা হয়েছে ডেনমার্কে। সিউলের প্রসিকিউটররা সোমবার তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে মিডিয়াকে জানিয়েছেন। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি। এতে বলা হয়, চাং ইয়ো-রা পলাতক ছিলেন। যেসব মানুষের দুর্নীতি দক্ষিণ কোরিয়াকে উত্তাল করে তুলেছে তাদের মধ্যে গুরুত্বপূর্ণ ব্যক্তি এই যুবতী। ওই দুর্নীতির কারণে প্রেসিডেন্ট পার্ক গিউনকে ক্ষমতা থেকে সরিয়ে দেয়ার আন্দোলন জোরদার হয়। এই দুর্নীতির মূলে থাকা চাং পালিয়ে গিয়েছিলেন ডেনমার্কে। রোববার সেখানকার পুলিশ ভিসার মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পরও অবস্থান করার কারণে তাকে গ্রেপ্তার করেছে। প্রসিকিউটররা এতটুকু জানিয়ে বলেছেন, তাকে সিউলে ফিরিয়ে আনার জন্য ডেনমার্কের কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে। অভিযোগ আছে, প্রেসিডেন্ট পার্কের অত্যন্ত ঘনিষ্ঠ ও আস্থাশীল হলেন চোই সুন-সিল। তাদের মধ্যে গোপন এক আস্থা গড়ে উঠেছিল। এ সম্পর্ককে ব্যবহার করে চোই শীর্ষস্থানীয় কিছু প্রতিষ্ঠানকে বাধ্য করেছিলেন অলাভজনক প্রতিষ্ঠানে প্রায় ৭ কোটি ডলার ডোনেশন দিতে। এর মধ্যে রয়েছে স্যামসাংয়ের মতো প্রতিষ্ঠানও। এর বাইরে নিজের প্রভাব খাঁটিয়ে চোই তার মেয়েকে সিউলের অভিজাত এহা ওমেন্স ইউনিভার্সিটিতে ভর্তি নিশ্চিত করেন। তদন্তে দেখা গেছে, তার মেয়ের চেয়ে অনেক বেশি দক্ষতা বা যোগ্যতা থাকা প্রার্থীরা ওই বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পায়নি। ফলে প্রেসিডেন্ট পার্কের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে চোইয়ের সঙ্গে আঁতাতের। এ আঁতাতের মাধ্যমে তারা বিভিন্ন প্রতিষ্ঠানের অর্থ নিয়েছেন এবং রাষ্ট্রীয় বিভিন্ন প্রতিষ্ঠানে হস্তক্ষেপ করেছেন। এসব অভিযোগ অস্বীকার করেছেন প্রেসিডেন্ট পার্ক। গত ৯ই ডিসেম্বর এসব কেলেংকারির কারণে পার্লামেন্টে অভিশংসন প্রস্তাবের ওপর ভোট হয়। তার নির্বাহী ক্ষমতা হস্তান্তর করা হয় প্রধানমন্ত্রী হাওয়াং কিয়ো-আহন এর কাছে। তিনিই এখন ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন। প্রেসিডেন্ট পার্ককে অভিশংসনের বিষয়টি বিবেচনা করছে দেশটির সাংবিধানিক আদালত। এ বিষয়ে ৬ মাসের মধ্যে তাদের একটি রায় দিতে হবে। সেই রায় হওয়ার আগে প্রতি সপ্তাহে ছুটির দিনে অবিলম্বে প্রেসিডেন্ট পার্ককে ক্ষমতা থেকে সরানোর দাবিতে বিক্ষোভে যোগ দিচ্ছেন হাজার হাজার মানুষ।
সাংবিধানিক আদালত যদি অভিশংসন নিশ্চিত করে তাহলে পরবর্তী ৬০ দিনের মধ্যে দক্ষিণ কোরিয়ায় নতুন প্রেসিডেন্ট নির্বাচন হবে।
Home »
» দক্ষিণ কোরিয়ার ‘রাসপুতিনের মেয়ে’ ডেনমার্কে গ্রেপ্তার
Popular Posts
-
দীপিকা পাড়ুকোনের প্রথম হলিউড ছবি ট্রিপল এক্স: রিটার্ন অব জ্যান্ডার কেইজ’ শুটিং শুরুর আগে থেকেই আলোচনায় আছে। আর থাকবেই বা না কেন? ভিন ডিজ...
-
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো, মৌলিক সাক্ষরতা প্রকল্পের অধীনে আউটসোর্সিং প্রতিষ্ঠানের মাধ্যমে দেশের ৬৪ জ...
-
মিঠুন আজ। ছবি: প্রথম আলো আপডেট: ১৯:৫০, নভেম্বর ২৫, ২০১৬ ভালো খেলছে, কিন্তু জিততে পারছে না—বিপিএলে রাজশাহী কিংসকে এমন অভিজ্...
-
বিশ্বখ্যাত পপস্টার শাকিরার সঙ্গে একফ্রেমে বন্দী হলেন বাংলাদেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। সম্প্রতি সুইজার...
-
তি নবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী সাদিকা পারভীন পপির বিরুদ্ধে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে প্রতারণার মামলা হয়...
-
নতুন বছর নিয়ে তারকা অঙ্গনে বেশ উচ্ছ্বাস দেখা যাচ্ছে। দেশি-বিদেশি সব তারকাই ইংরেজি নববর্ষকে বরণ করে নিয়েছেন। তবে এর মধ্যে দাবানল চলছে শুধ...
-
‘দাবাং’ তারকা সোনাক্ষী সিনহা বলিউডে পা রেখেই বাজিমাত করেছিলেন। কিন্তু তাঁর অতিরিক্ত ওজনের কারণে বাঁকা বাঁকা অনেক মন্তব্য শুনতে হয়েছে তাঁক...
-
Pop icon Madonna has described herself as “oppressed,” saying she was tired of a gender double-standard over her relationships with youn...
-
সানি লিওনের এক নাচে চার কোটি রুপি! একটি সিনেমায় অভিনয়ের সুবাদে পারিশ্রমিক হিসেবে পান ৬ থেকে ১০ কোটি রুপি। আর এবার কিনা মাত্র কয়েক ...
Powered by Blogger.
Daily fresh news
Blog Archive
-
▼
2017
(108)
-
▼
January 2017
(108)
-
▼
Jan 03
(10)
- রেগে গেলেন কাটরিনা
- লিভ টুগেদার নিয়ে মুখ খুললেন শ্রদ্ধা
- সাফ ফুটবলের ফাইনালে বাংলাদেশ
- ক্যাটরিনাকে গাইড করবেন সালমান
- দক্ষিণ কোরিয়ার ‘রাসপুতিনের মেয়ে’ ডেনমার্কে গ্রেপ্তার
- টসে জিতে বাংলাদেশের ব্যাটিং
- Trump says China 'won't help' with North Korea
- Paintings inspired by poems on display
- রোহিঙ্গা নিগ্রহের ভিডিও : মিয়ানমারে কয়েকজন পুলিশ স...
- Myanmar detains police over Rohingya abuse video
-
▼
Jan 03
(10)
-
▼
January 2017
(108)
-
►
2016
(100)
- ► December 2016 (95)
পৃষ্ঠাসমূহ
Category
Most Viewed
-
Artist Mostafiz Karigar is showcasing a collection of paintings inspired by poems at a solo exhibition at the Bishwo Shahitto Kendro in ...
-
I n the Business world, only half of the startups are able to survive for a period of more than five years, while only one-third are abl...
-
Get glowing healthy skin by using skin care products with ingredients like humectants, says an expert. Rohit Batra, dermatologist a...
-
মাত্র ১৩ বছর বয়সী এক ছাত্রের সঙ্গে অনৈতিক সম্পর্ক গড়ে তুলে অন্তসত্ত্বা হয়ে পড়া সেই শিক্ষিকা আলেকজান্দ্রিয়া ভেরা (২৪) ১০ বছরের জেল দিয়েছে...
-
‘দাবাং’ তারকা সোনাক্ষী সিনহা বলিউডে পা রেখেই বাজিমাত করেছিলেন। কিন্তু তাঁর অতিরিক্ত ওজনের কারণে বাঁকা বাঁকা অনেক মন্তব্য শুনতে হয়েছে তাঁক...
-
Primary School Certificate(PSC) exam's result has been published last 29th December 2016, Those who attended in the PSC exam fro...
-
Pop icon Madonna has described herself as “oppressed,” saying she was tired of a gender double-standard over her relationships with youn...
-
Twenty-one people, mostly Christians, were killed and dozens more affected after consuming toxic liquor on Christmas Eve in central Paki...
-
মিডিয়া থেকে নিজেকে সবসময়ই গুটিয়ে রাখতে পছন্দ করেন বলিউড সুপারস্টার কাটরিনা কাইফ। শুধু তাই নয়, হিন্দি ভাষায় অনেকটা দুর্বল তিনি। যে কারণে ...
-
4 Common Roadblocks to PESO Model Implementation…and How to Overcome Them During a recent Twitter chat, I shared how to implem...


0 comments:
Post a Comment